Ranbir alia baby : বিয়ের মাত্র দুমাসের মধ্যেই মা হতে চলেছেন রণবীর ঘরণী আলিয়া, হাসপাতালে ছবি পোস্ট করে নিজেই দিলেন সুখবর

Follow us on Google newsFollow
Follow us on FacebookFollow
Join our WhatsApp ChannelJoin
Follow us on XFollow

Ranbir alia baby : বিয়ের সবে মাত্র তিন মাস, এরই মধ্যে সুখবর দিলেন কাপুর পরিবারের পুত্রবধূ। অভিনেত্রী ক্যাটরিনার সাথে বিচ্ছেদের পর খুব অল্পসময়ের মধ্যেই একে অপরের সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন রণবীর ও আলিয়া। মিডিয়ার সামনে স্বীকার না করলেও তাদের হাভ ভাবে স্পষ্ট ছিল সবটাই। ১৪’ই এপ্রিল ২০২২ এক নতুন অধ্যায় শুরু করেছিলেন রণবীর-আলিয়া। ইতিমধ্যেই নতুন সদস্যের আসার কথা জানালেন রণবীর ঘরনী। সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়।

আলিয়া নিজের ইনস্টাগ্রামের পাতায় ২’টি ছবি শেয়ার করে সোমবার, ২৭ জুনে, যা রীতিমতো চমকে দিয়েছে সকলকেই।

 

Ranbir kapoor and alia bhatt togather smiling

আলিয়ার শেয়ার করা এই ছবিতে তাকে কোন একটি হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা গিয়েছে। সোনোগ্রাফি করা হচ্ছে তার। ছবিতে তার সাথে সম্ভবত রণবীর কাপুরকে দেখা যাচ্ছে একটি টুপি মাথায় দিয়ে আলিয়ার পাশে বসে থাকতে। পাশে রাখা মনিটরে একটি হৃদয়ের ইমোজি দিয়ে মনিটারের স্ক্রিনটি ঢাকা রয়েছে। অন্য আরেকটি ছবিতে দেখা গিয়েছে একটি সিংহী সিংহের মাথায় মাথা ঠেকিয়ে বসে রয়েছে, পাশাপাশি তাদের ছোট সন্তান বসে রয়েছে তাদের দিকে তাকিয়ে। এই ছবি শেয়ার করে অভিনেত্রী যে সুখী পরিবারের ইঙ্গিত দিয়েছেন তা কারোরই বুঝতে বাকি নেই।

তবে ছবি দুটির সাথে অভিনেত্রীর ক্যাপশন সবটাই স্পষ্ট করেছে সকলের কাছে। তিনি ক্যাপশনে লিখেছিলেন, আমাদের সন্তান খুব শীঘ্রই আসছে। এটি দেখার পর আর কোন সন্দেহ নেই যে কাপুর পরিবারে নতুন সদস্য সংখ্যা বাড়তে চলেছে। এই ছবি শেয়ার করেই নিজেদের খুশির কথা প্রকাশ করেছেন তারকা জুটি। খুব স্বাভাবিকভাবেই নতুন সদস্যের আসার খবর খুশির আমেজ ছড়িয়েছে কাপুর ও ভাট দুই পরিবারের সদস্যদের মাঝেই। তারকা থেকে অভিনেত্রীর এই ছবিতে সকলেই শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

এই মুহূর্তে এই তারকা দম্পতির সমগ্র ভক্তমহল অপেক্ষায় রয়েছেন তাদের আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’এর জন্য। বড়পর্দায় তাদের একসাথে দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। মুক্তি পেয়েছে এই ছবির অফিশিয়াল ট্রেলার, যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সিনেমাপ্রেমীদের মাঝে, যদিও কিছু কিছু ভক্তরা তার মন্দিরে জুতো পরে উঠার দৃশ্যে অসন্তুষ্ট হয়েছেন। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। কাজের পাশাপাশি নতুন সদস্যের আসার খবর দিগুন আনন্দ দিয়েছে আলিয়া ও রণবীরের ভক্তদের।

Leave a Comment