Boycott lal singh chaddha : গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বয়কটের ডাক ‘লাল সিং চাড্ডা’ এর, কি হবে আমিরের ছবির!

Follow us on Google newsFollow
Follow us on FacebookFollow
Join our WhatsApp ChannelJoin
Follow us on XFollow

Boycott lal singh chaddha : ফের বয়কটের ডাক উঠলো সোশ্যাল মিডিয়ায়। আমির খান তার আসন্ন সিনেমা লাল সিং চাড্ডার প্রথম ট্রেলার মুক্তির পর থেকেই ইন্টারনেটে নানা বিতর্কে জড়িয়েছেন আমির খান ও তার ফিল্ম লাল সিং চাড্ডা।

উল্লেখযোগ্য যে এর আগে আমির খান অভিনীত ফিল্ম PK দেখে শুরু হয়েছিল নানা বিতর্ক। অভিযোগ উঠেছিল এই ছবিতে নানা ভাবে অপমান করা হয়েছিল হিন্দু দেবতাদের। তা ছাড়া আমির খান তার একটি টেলিভিশন শো সত্যমেব জয়তে – তে বলেছিল যে ভগবান শিবের মাথায় দুধ না ঢেলে তা গরিবদের দান করা উচিত।

এছাড়াও আমির খান জানিয়েছিলেন যে ভারতবর্ষে নাকি নিজেকে নিরাপদ মনে করেননা তিনি।

তাই এবার সোশ্যাল মিডিয়াতে #boycottlalsinghchaddha ডাক ডাকলো সকলে।

এছাড়াও অধিক সংখ্যক লোকের কমেন্ট এই যে আমিরের প্রত্যেক ছবিতেই একই এক্সপ্রেশন। তাই এবার মিস্টার পারফেক্ট অল্প বেকায়দায়।

উল্লেখযোগ্য যে টম হ্যাঙ্কসের হলিউড হিট ফরেস্ট গাম্পের রিমেক ছবিটি হলো লাল সিং চাড্ডা। এই সিনেমায় আমিরের বিপরীতে কারিনা কাপুরকে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে আমির একজন শিখ ব্যক্তির ভূমিকায়, যিনি সেনাবাহিনীতে নিযুক্ত আছেন।

সুশান্ত সিং রাজপুত কাণ্ডের পর থেকেই অধিকাংশ লোক বলিউড থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর ঠিক একই সময় জনপ্রিয়তার শীর্ষে দক্ষিণী ছবি দর্শকদের মন জয় করে নিচ্ছে একের পর এক ব্লকবাস্টার ছবি দিয়ে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল রণবীর সিং অভিনীত সিনেমা শেরশাহ, যার বক্স অফিস কালেকশন খুবই কম। এমন সময় আমিরের ছবি কি প্রতিক্রিয়া করবে শুধু তাই দেখার অপেক্ষা।

title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen>

Leave a Comment