Viral video : এই ভিডিও দেখলে আপনি হয়তো আর কুকুরকে বিরক্ত করবেন না!

Follow us on Google newsFollow
Follow us on FacebookFollow
Join our WhatsApp ChannelJoin
Follow us on XFollow

Viral video : বিচিত্র আমাদের চারপাশ। এখন হাতের কাছেই ফোন, ক্যামেরা ইত্যাদি থাকে। পকেট থেকে ফোন বের করে টুক করে একটা ভিডিও পোস্ট করলেই হল। ঘটনা সত্যি চমকপ্রদ হল মুহূর্তের মধ্যে ভাইরাল হতে পারে আপনার পোস্ট করা ভিডিওটি। ভাইরাল হওয়া ভিডিওগুলোর মধ্যে অনেক সময় পশু-পাখির ভিডিও, বিশেষত কুকুর-বিড়ালের ভিডিও সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়।

সম্প্রতি আরও একটি কুকুরের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি মোটেও মজার নয়। বরং শিক্ষণীয়, সেই সঙ্গে অনেকের গায়ের রোম খাড়া হয়ে উঠতে পারে। সাধারণত কুকুর তাদের অপরিসীম আনুগত্যের জন্য পরিচিত। সে যে প্রজাতির কুকুরই হোক না কেন। তাদের নিষ্পাপ আচরণের মাধ্যমে মানুষের হৃদয়কে মুগ্ধ করতে পারে।

টুইটারে ‘সিসিটিভি ইডিয়টস’ নামের একটি চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। যা ৫.৮ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং ২৮.৯ হাজার লাইক পেয়েছে ইতিমধ্যে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যদি কেউ বিশ্বাস করে যে প্রাণীরা আবেগ অনুভূতি থাকে না, তবে তাদের কুকুরকে অপমান করার চেষ্টা করা উচিত।“

৩২ সেকেন্ডের এই ভাইরাল ভিডিওতে আমরা এক যুবককে একটি কুকুরকে ধরে থাকতে দেখেছি । অন্য একজন ব্যক্তি লাঠি বা লাঠির মতো কিছু একটা দিয়ে কুকুরের মুখে জোরে আঘাত করতে শুরু করে। যার ফলে কুকুরটি নিজেকে আর সামলে রাখতে পারেনি। প্রচণ্ড রাগে সে ছেলেটির ওপর হামলা

প্রথম যুবক কুকুরটিকে থামানোর চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু কুকুরটির রাগ তখন সপ্তমে। কাউকেই সে মানছে না। ভিডিওটি যেমন ভয়ঙ্কর তেমনই শিক্ষণীয়। অহেতুক কোনও অবলা জীবকে যে উত্যক্ত করতে নেই সেটাই মনে করিয়ে দিল কুকুরটা।